PCB AUTOMATION PORTAL Pharmacy Council of Bangladesh

অনলাইন তথ্যসেবা

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল — আবেদন সংক্রান্ত সহায়তা, নিয়মাবলী ও সাধারণ প্রশ্নোত্তর।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর অনলাইন তথ্যসেবায় আপনাকে স্বাগতম। আপনি আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

  • info অনলাইন তথ্যসেবা এর নিয়ম সমুহ:

    ১। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত অনলাইন তথ্যসেবা এক্টিভ থাকবে (সরকারী ছুটি ব্যাতিত)।
    ২। ডান পাশের নিচে মেসেজ আইকনে ক্লিক করে নাম, ইমেইল এড্রেস দিয়ে "Start Chat" এ ক্লিক করে সমস্যার বিস্তারিত লিখুন।
    ৩। যেকোনো অনলাইন আবেদন সংক্রান্ত সমস্যা বা তথ্যের জন্য নাম, মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সমস্যার বিস্তারিত লিখুন।
    ৪। রেজিস্টার্ড ফার্মাসিস্টদের (যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে) প্রোফাইলের ইউজারনেম ও পাসওয়ার্ড অনলাইন তথ্যসেবা থেকে রিসেট নিতে হবে।
    ৫। অনলাইন তথ্যসেবায় শুধুমাত্র অনলাইন আবেদন সংক্রান্ত অটোমেশন টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হয়। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল-সংশ্লিষ্ট সকল বিষয় এর আওতাভুক্ত নয়।
    ৬। অনলাইন তথ্যসেবায় প্রশ্ন করার আগে "সাধারণ প্রশ্ন ও উত্তর" অংশটি দেখে নিন।

assignment সেকশন ১: রেজিস্ট্রেশন সনদের আবেদন
  • help_outline রেজিঃ সনদের আবেদন কারা করতে পারবে?

    উত্তরঃ- এ ক্যাটাগরির ক্ষেত্রে যারা বি.ফার্ম সম্পন্ন করেছে, বি ক্যাটাগরির ক্ষেত্রে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি সম্পন্ন করেছে এবং সি ক্যাটাগরির ক্ষেত্রে যারা ফার্মেসি টেকনিশিয়ান কোর্স সম্পন্ন করেছে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। (পূর্বে রেজিস্ট্রেশন নাম্বার থাকলে পুনরায় আবেদন না করতে অনুরোধ করা যাচ্ছে)।

  • help_outline পূর্বে রেজিস্ট্রেশন নাম্বার থাকার পরেও পুনরায় রেজিঃ আবেদন করলে কি হবে?

    উত্তরঃ- পূর্বে রেজিস্ট্রেশন নাম্বার থাকার পরে পুনরায় রেজিঃ আবেদন করলে ভুল আবেদন বাতিল হবে, পেমেন্ট অফেরতযোগ্য।

  • help_outline কিভাবে রেজিস্ট্রেশন সনদের আবেদন করবো?

    উত্তরঃ- আবেদন পোর্টাল https://pcbapps.com.bd/application/panel এ "রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন" বক্সের নির্দেশিকায় আবেদনের বিস্তারিত নিয়ম উল্লেখ আছে।

  • help_outline আবেদন পত্রে তথ্য পূরণ করার জন্য জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/এসএসসি সার্টিফিকেট কোনটা অনুসরণ করবো?

    উত্তরঃ- আপনাকে অবশ্যই এসএসসি সার্টিফিকেট অনুসরণ করে নাম, পিতা-মাতার নাম ও জন্ম তারিখ পূরণ করতে হবে।

  • help_outline রেজিঃ সনদের আবেদন করার পরে করনীয় কি?

    উত্তরঃ- আপনাকে পরবর্তী মেসেজ এর জন্য অপেক্ষা করতে হবে। আপনার মোবাইলে মেসেজ ও প্রোফাইলে উল্লেখ এর মাধ্যমে কাউন্সিলে ডকুমেন্ট জমা দেয়ার জন্য জানানো হবে। তখন স্বশরীরে কাউন্সিলে উপস্থিত হয়ে ডকুমেন্ট এর মূল কপি ও ফটোকপি উপস্থাপন করতে হবে।

  • help_outline ডকুমেন্ট জমা দেয়ার মেসেজ পেলে কোনো প্রতিনিধি কাউন্সিলে জমা দিতে পারবে?

    উত্তরঃ- না, দেশে অবস্থানরত আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে ডকুমেন্ট জমা দেয়া বাধ্যতামূলক। বিদেশে অবস্থানরত আবেদনকারীদের যথাযত তথ্য প্রমাণ উপস্থাপন করে, নির্ধারিত ফর্ম পূরণ করে ও ৫০০০ টাকা ফার্মেসি কাউন্সিল বরাবর পে অর্ডার করে পরিবারের সদস্য জমা দিতে পারবে।

  • help_outline আবেদনের অনলাইন কপি কিভাবে পাবো?

    উত্তরঃ- প্রোফাইলে ফটোর নিচে অনলাইন আবেদন কপি ডাউনলোডের অপশন আছে। নামের নিচের Your Grade A/B/C-0 তে ক্লিক করে ডাউনলোড করতে হবে।

  • help_outline ছবির সাইজ ও ব্যাকগ্রাউন্ড কি হবে?

    উত্তরঃ- আপনাকে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড এর ৩০০*৩০০ Height ও Width এর ছবি আপলোড করতে হবে, png অথবা jpg ফরমেটে।

  • help_outline আবেদনের নির্ধারিত ফি কত?

    উত্তরঃ- এ ক্যাটাগরি আবেদন ফি ১০০০ টাকা, বি ক্যাটাগরি আবেদন ফি ৭৫০ টাকা, সি ক্যাটাগরি আবেদন ফি ৫০০ টাকা *(সকল আবেদনে অনলাইন চার্জ প্রোযোজ্য)

  • help_outline ডকুমেন্ট জমা দেয়ার মেসেজ পেলে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?

    উত্তরঃ- উক্ত মেসেজে উল্লেখিত লিঙ্কে ক্লিক করে ক্যাটাগরি অনুযায়ী কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেটি দেখতে পারবেন।

  • help_outline কোনো ডকুমেন্ট এর মূল কপি কাউন্সিলে নিতে হবে?

    উত্তরঃ- অবশ্যই অনলাইন আবেদনে আপলোডকৃত সকল ডকুমেন্ট এর মূল কপি দেখাতে হবে ও ফটোকপি জমা দিতে হবে। মূল কপি চেক করে ফেরত দেয়া হবে।

  • help_outline সি ক্যাটাগরি আবেদনে ড্রাগ লাইসেন্স লাগবে?

    উত্তরঃ- ৪৮ ব্যাচের পরের আবেদনকারীর ক্ষেত্রে অবশ্যই ড্রাগ লাইসেন্স আপলোড করতে হবে। ৪৮ ব্যাচের আগের হলে ড্রাগ লাইসেন্স ও প্রত্যায়নপত্র লাগবে না।

  • help_outline সি ক্যাটাগরির প্রত্যায়নপত্র/অভিজ্ঞতা সনদ কিভাবে দিবো?

    উত্তরঃ- ফার্মেসির নিজস্ব প্যাডে ফার্মেসি মালিকের সীল/স্বাক্ষরযুক্ত প্রত্যায়নপত্র/অভিজ্ঞতা সনদ দিতে হবে। ড্রাগ লাইসেন্স নিজের হলে প্রত্যায়নপত্র/অভিজ্ঞতা সনদ লাগবে না, নিজের না হলে অবশ্যই লাগবে।

assignment সেকশন ২: মূল রেজিঃ সনদ উত্তোলনের আবেদন
  • help_outline মূল সনদ উত্তোলনের আবেদন কিভাবে করবো?

    উত্তরঃ- রেজিঃ সনদের মেয়াদ থাকলে বা উক্ত রেজিঃ নাম্বারের মূল সনদ প্রস্তুত হলে রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইলে লগ ইন করে Apply For Certificate এ ক্লিক করে আবেদন করতে হবে।

  • help_outline মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন এর মূল সনদ কিভাবে পাবো?

    উত্তর: মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে মূল সনদ উত্তোলনের জন্য আলাদা আবেদন করতে হবে না। শুধু রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইল থেকে পেমেন্ট করে নবায়নের আবেদন করে ১৫ দিনের মধ্যে রশিদসহ কাউন্সিলে উপস্থিত হতে হবে।

  • help_outline মূল সনদ উত্তোলনের আবেদন করার সময় কোনো Error পেলে কি করনীয়?

    উত্তরঃ- প্রথমে আপনার ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করে অথবা অন্য ব্রাউজার থেকে চেষ্টা করতে হবে। এরপরেও একই সমস্যা হলে অনলাইন তথ্যসেবায় যোগাযোগ করতে হবে।

  • help_outline রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইলের ইউজারনেম ও পাসওয়ার্ড কিভাবে পাবো?

    উত্তরঃ- আপনি পূর্বে অনলাইনে আবেদন করলে যে মোবাইল নাম্বারে আবেদন করেছিলেন সেই নাম্বার দিয়ে Forgot Password করে রিসেট করে নিতে পারবেন। অনলাইনে আবেদন না করে থাকলে Inactive প্রোফাইলের জন্য অনলাইন তথ্যসেবা থেকে রিসেট নিতে হবে।

  • help_outline সনদ কতবার প্রোফাইল থেকে ডাউনলোড করা যায়?

    উত্তরঃ- আপনি শুধু মাত্র একবার প্রোফাইল থেকে সনদ ডাউনলোডের অপশন পাবেন। অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডাউনলোড করতে হবে। দ্বিতীয়বার ডাউনলোডের জন্য ৩০০ টাকা পেমেন্ট করে রি-ডাউনলোডের আবেদন করতে হবে।

assignment সেকশন ৩: রেজিঃ সনদ নবায়ন এর আবেদন
  • help_outline কিভাবে নবায়নের আবেদন করবো?

    উত্তর: আপনার রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইলে লগ ইন করে সকল বাধ্যতামূলক তথ্য পূরণ করে ও 300x300 রেজুলেশনের ছবি (সর্বোচ্চ ১০০ কেবি সাদা ব্যাকগ্রাউন্ডের) আপলোড করলে Renew Now লেখা অপশন পাবেন। সেখানে ক্লিক করে, পেমেন্ট সম্পন্ন করে নবায়নের আবেদন করতে হবে।

  • help_outline নবায়নের আবেদন করার পর করনীয় কি?

    উত্তরঃ- নবায়নের আবেদন করে অবশ্যই কাউন্সিলে স্বশরীরে উপস্থিত হয়ে মূল সনদ জমা দিতে হবে। মূল সনদ উত্তোলন করে না থাকলে রেজিঃ নাম্বার সম্বলিত রশিদ জমা দিতে হবে। রেজিঃ নাম্বার সম্বলিত রশিদ হারানো গেলে রেজিঃ নাম্বার উল্লেখ পূর্বক জিডি করে সেটি জমা দিতে হবে।

  • help_outline নবায়ন হওয়ার পরে সনদ কিভাবে পাবো?

    উত্তরঃ- নবায়নের আবেদন অনুমোদিত হলে প্রোফাইল থেকে QR Code যুক্ত ডিজিটাল সনদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

  • help_outline প্রোফাইলে মেয়াদ ভুল দেখালে কি করনীয়?

    উত্তরঃ- অনলাইন তথ্যসেবায় আপনার রেজিঃ মূল সনদ অথবা রশিদ বই এর ছবি বা পিডিএফ দিলে মেয়াদ আপডেট করে দেয়া হবে। ভুল মেয়াদ সহ নবায়নের আবেদন করলে বেশি পেমেন্ট করতে হতে পারে। তাই অবশ্যই নিশ্চিত হতে হবে মেয়াদ সঠিক আছে কিনা। ভুলবশতঃ বেশি পেমেন্ট করলে পেমেন্ট অফেরযোগ্য।

  • help_outline প্রোফাইলে নবায়নের জন্য Renew Now অপশন না পেলে কি করনীয়?

    উত্তরঃ- আপনাকে নিশ্চিত হতে হবে প্রোফাইলে সকল বাধ্যতামূলক তথ্য পূরণ করেছেন কিনা। বাধ্যতামূলক তথ্য পূরণ না করলে বা ছবি না থাকলে আবেদনের অপশন পাবেন না।

  • help_outline মূল সনদ বা রশিদ জমা দেয়ার মেসেজ পেলে কোনো প্রতিনিধি কাউন্সিলে জমা দিতে পারবে?

    উত্তরঃ- না, দেশে অবস্থানরত আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে মূল সনদ বা রশিদ জমা দেয়া বাধ্যতামূলক। বিদেশে অবস্থানরত আবেদনকারীদের যথাযত তথ্য প্রমাণ উপস্থাপন করে, নির্ধারিত ফর্ম পূরণ করে ও ৫০০০ টাকা ফার্মেসি কাউন্সিল বরাবর পে অর্ডার করে পরিবারের সদস্য জমা দিতে পারবে।

  • help_outline ছবির সাইজ ও ব্যাকগ্রাউন্ড কি হবে?

    উত্তরঃ- আপনাকে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড এর ৩০০*৩০০ Height ও Width এর ছবি আপলোড করতে হবে, png অথবা jpg ফরমেটে।

  • help_outline রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত প্রোফাইলের ইউজারনেম ও পাসওয়ার্ড কিভাবে পাবো?

    উত্তরঃ- আপনি পূর্বে অনলাইনে আবেদন করলে যে মোবাইল নাম্বারে আবেদন করেছিলেন সেই নাম্বার দিয়ে Forgot Password করে রিসেট করে নিতে পারবেন। অনলাইনে আবেদন না করে থাকলে Inactive প্রোফাইলের জন্য অনলাইন তথ্যসেবা থেকে রিসেট নিতে হবে।

school সেকশন ৪: ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন
  • help_outline ৬৫ তম ব্যাচ কবে শুরু হবে?

    উত্তর: কাউন্সিলের ওয়েবসাইট (https://pcb.gov.bd/) এ প্রকাশ করা হবে ।

  • help_outline ভর্তির জন্য প্রোফাইল কিভাবে করবো?

    উত্তরঃ- যখন কোর্সে ভর্তির আবেদন শুরু হবে ও আবেদনের পোর্টাল চালু হবে তখন নির্দিষ্ট পোর্টাল থেকে আবেদনের সময় প্রোফাইল তৈরী করে আবেদন করতে হবে। আগে থেকে কোনো প্রোফাইল করে রাখা যাবে না।

  • help_outline আমি আমার জেলার বাহিরের অন্য কোনো সেন্টার থেকে কি আবেদন করতে পারবো?

    উত্তর: না, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার জেলা ও বর্তমান ঠিকানার জেলায় আবেদনের সুযোগ পাবেন। (স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা হলে এই দুই জেলার যেকোনও একটিতে আবেদনের সুযোগ পাবেন)।

  • help_outline আমি এক জেলায় আবেদন করেছি অন্য জেলায় কি পরীক্ষা দিতে পারবো?

    উত্তর: না। যে সেন্টারে আবেদন করেছেন সেখানেই ক্লাস করতে হবে ও পরীক্ষা দিতে হবে ।

  • help_outline আমার আবেদন সম্পন্ন হয়েছে এখন আমার করনীয় কি?

    উত্তর: আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।

  • help_outline আমাকে কি সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে?

    উত্তর: না।

  • help_outline আসন সংখ্যা কি নির্দিষ্ট করা আছে নাকি যতজন আবেদন করবে সবাই ভর্তি হতে পারবে?

    উত্তর: প্রতিটা সেন্টারের জন্য আসন সংখ্যা নিদিষ্ট করা আছে। আবেদনের সময় সেন্টার নির্বাচন করলে খালি আসন সংখ্যা দেখা যাবে।

  • help_outline আমি আবেদন পত্র বাংলাতে না ইংরেজিতে পূরণ করবো?

    উত্তর: আপনাকে ইংরেজিতে আবেদন পত্র পূরণ করতে হবে।

  • help_outline আবেদন পত্রে তথ্য পূরণ করার জন্য জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/ এসএসসি সার্টিফিকেট কোনটা অনুসরণ করবো?

    উত্তর: আপনাকে এসএসসি সার্টিফিকেট অনুসরণ করতে হবে।

  • help_outline আমি কি ভাবে আমার প্রোফাইল (ছবি/তথ্য/নথিপত্র) আপডেট করবো?

    উত্তর: আপনার প্রোফাইলে লগইন করে "আপডেট" বাটন এ ক্লিক করুন।

  • help_outline আমাকে কি আবেদন পত্র ডাউনলোড করতে হবে?

    উত্তর: আবেদন করার পর মেসেজ পেলে পর্যায়ক্রমে প্রোফাইল থেকে তালিকাভুক্তি কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

  • help_outline আমার আবেদনটি চূড়ান্ত অনুমোদিত হতে কত সময় লাগবে?

    উত্তর: আপনাকে মেসেজ এর মাধ্যমে জানানো হবে।

  • help_outline আমাদের ক্লাস কি অনলাইনে অথবা স্ব-শরীরে করতে হবে?

    উত্তর: স্ব-শরীরে করতে হবে।

  • help_outline আমি কি জাতীয় পরিচয় পত্র এর পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করতে পারবো?

    উত্তর: না।

  • help_outline পুর্বে কোর্সের পরীক্ষায় যারা অকৃতকার্য বা অনুপস্থিত তাদের করনীয় কি?

    উত্তরঃ- পুনঃপরীক্ষার আবেদন শুরু হলে আবেদন করতে হবে। আবেদন শুরুর বিষয়ে বা বিস্তারিত কাউন্সিলের ওয়েবসাইটে নোটিশ আকারে জানানো হবে।

  • help_outline আমি কি অনলাইনে অকৃতকার্য/অনুপস্থিত এর পুনঃপরীক্ষার আবেদন করতে পারবো?

    উত্তরঃ- আপনি যদি পূর্বে অনলাইনে কোর্সের আবেদন করে থাকেন (৬২, ৬৩ বা ৬৪ তম ব্যাচে) তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে (৬২ তম ব্যাচের আগে) যদি মেনুয়ালি কোর্সের আবেদন করে থাকেন, তাহলে পুনঃপরীক্ষার আবেদন শুরু হলে উক্ত ট্রেনিং সেন্টারে গিয়ে আবেদন করতে হবে।